ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

খালেদার সঙ্গে ব্রিটিশ এমপি রুপা হকের বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • ১১৮৪ বার পড়া হয়েছে

খালেদার সঙ্গে ব্রিটিশ এমপি রুপা হকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ডা. রুপা হক। এ সময় তার সঙ্গে একটি প্রতিনিধি দলও ছিল। প্রতিনিধি দলে আরও দুজন ব্রিটিশ এমপিসহ যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে আটটার দিকে তারা খালেদা জিয়ার কার্যালয়ে আসেন। এক ঘণ্টার বেশি সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২২ হাজার দুই ভোট পেয়ে বিজয়ী হন। রাজনীতির পাশাপাশি রূপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

খালেদার সঙ্গে ব্রিটিশ এমপি রুপা হকের বৈঠক

আপডেট সময় : ০৬:৩৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭