ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পিরোজপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পিরোজপুর সদর ও ভাণ্ডারিয়া উপজেলার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি মো. জুলফিকার আলী পিরোজপুর সদর থানাধীন পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী শীতলা দুর্গা মন্দির ও শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি ভাণ্ডারিয়া থানাধীন ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন ।
মণ্ডপগুলোর নিরাপত্তা প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তিনি পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় ডিআইজি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমান কাল থেকে এখানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব নাগরিক শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।”এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত ও নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি আশ্বস্ত করেন। পুলিশের এই নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
ভাণ্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডিআইজির সাথে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো. তালেবুর রহমান (পিপিএম-সেবা), ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান এবং সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মো. হালিম হাওলাদার।
এছাড়া পিরোজপুর সদর ও অন্যান্য মণ্ডপ পরিদর্শনের সময় পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ (ওসি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

পিরোজপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

আপডেট সময় : ০৩:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬