পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নং চিড়াপাড়া পারষাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল। দলীয় সমর্থন ও মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, পিরোজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, পিরোজপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসঙ্গে অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মিথ্যা মা*মলায় দীর্ঘদিন কা*রা*ব*ন্দি ছিলেন এবং বিভিন্ন মা*মলায় হ*য়*রানির শি*কার হয়েছেন।
তিনি বলেন, “দলের দিকনির্দেশনা অনুযায়ী দল যদি আমাকে সমর্থন করে এবং দলীয়ভাবে মনোনয়ন বা সমর্থন পাই, তাহলে ইনশাআল্লাহ ৪ নং চিড়াপাড়া পারষাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। পাশাপাশি জনগণের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে ৪ নং চিড়াপাড়া পারষাতুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল।
— স্বপ্ন বাংলা নিউজ টিভি













