পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গো*য়েন্দা শাখার (ডিবি) অ*ভিযানে ২০০ পিস ই*য়াবাসহ মোঃ নাছির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রে*ফতার করা হয়েছে। তিনি ঝালকাঠির রাজাপুর থানায় গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের সামনের সেতুতে অ*ভিযান চালিয়ে তাকে গ্রে*ফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রে*ফতার নাছির হাওলাদার ঝালকাঠির রাজাপুর থানার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২০০ পিস ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবের তত্ত্বাবধানে এ অ*ভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রে*ফতার ব্যক্তির বিরুদ্ধে মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মা*দক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মা*দকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আ*ইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি









