পিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ত্যাগী বিএনপি নেতা ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম শাহীন। আসন্ন নির্বাচনে তিনি যেমন দলীয় সমর্থন প্রত্যাশা করছেন, তেমনি আপামর জনসাধারণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে সুখে-দুঃ,খে মানুষের পাশে থেকেছেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের খোঁজখবর রাখা এবং বি,পদে তাদের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর মনে তিনি একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। স্থানীয়দের অনেকেরই প্রত্যাশা, সৎ ও জনবান্ধব এই নেতাকে চেয়ারম্যান হিসেবে পেলে ইউনিয়নটি একটি রোল মডেলে পরিণত হবে।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারা নি,র্যা,ত,ন:
তৃণমূলের রাজনীতিতে শিকড় গেড়ে থাকা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিগত স্বৈ,রা,চা,রী আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্র,তি,হিং,সার শিকার হয়ে তাঁকে একের পর এক মিথ্যা মা,মলার মুখোমুখি হতে হয়েছে এবং সহ্য করতে হয়েছে কারাবরণের জ্বালা। সকল প্রতিকূলতা ও নি,র্যা,ত,ন,কে পেছনে ফেলে তিনি আজ ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে।
তার তারুণ্যদীপ্ত ও জনকল্যাণমুখী ভাবনা:
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মনিরুল ইসলাম শাহীন বলেন— “আমার দল যদি আমাকে মূল্যায়ন করে এবং সমর্থন দেয়, তবে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করে যাবো। মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার একমাত্র ব্রত।”
তরুণ প্রজন্মকে নিয়ে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে বাঁচাতে তিনি খেলাধুলার প্রসারে কাজ করতে চান। তাঁরুণ্যের মাঝে আলো ছড়াতে তিনি ঠিক করেছেন তাঁর স্লোগান— ‘মাদককে না বলুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন।’ নির্বাচিত হলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সবার ঐক্যের বন্ধনে সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয়:
সংঘাত নয়, বরং দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে এক সুতোয় গেঁথে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণ করতে চান মনিরুল ইসলাম শাহীন। তাঁর দৃঢ় বিশ্বাস, দলীয় সমর্থন এবং আপামর জনগণের ভালোবাসা পেলে তিনি শিক্ষা, ক্রীড়া, মাদক প্রতিরোধ, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে পারবেন।
স্বপ্ন বাংলা নিউজ টিভি













