ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মার্কিন জরিপ অনুধাবন করুন: বিএনপিকে হাছান মাহমুদ

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, মার্কিন জরিপ সংস্থা আইআরআই’র জরিপের ফলাফল অনুধাবন করে আপনাদের উচিত হবে দলকে ঢেলে সাজানো। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেছেন, জরিপে আপনাদের যে করুণ চিত্র উঠে এসেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদের অপরাজনীতির জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে। তাহলে হয়তো আবার জনগণের কাছে যেতে পারবেন।

বিএনপির নেতৃবৃন্দের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, মার্কিন জরিপ সংস্থার রিপোর্টে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। রিপোর্টে অসঙ্গতি আছে উল্লেখ করে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন দাবি করছে।সংবিধান অনুযায়ী আবার ২০১৬ সালে নির্বাচন হবে। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং দলকে গুছিয়ে নিন।

সম্প্রতি শিশু আয়লানের মৃত্যু বিশ্ব বিবেককে কাপিয়ে দিয়েছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশের শরণার্থীদের এখন জার্মানি-অস্ট্রিয়াসহ আশ্রয় দিচ্ছে।আমরা আশা করছি ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের মানবতাবোধকে জাগ্রত করবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শরণার্থীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

‘অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবিতে’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই মানববন্ধনের আয়োজন করে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

মার্কিন জরিপ অনুধাবন করুন: বিএনপিকে হাছান মাহমুদ

আপডেট সময় : ১০:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫