ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আফগান কারাগারে তালেবান হামলা, ৩৫২ বন্দি মুক্ত

1132
আফগানিস্তানের গজনি শহরের একটি কারাগারে অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে ৩৫২ বন্দিকে মুক্ত করেছে তালেবান। হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য ও ৭ তালেবান জঙ্গি নিহত হয়। আজ সকালে হামলাটি চালায় তালেবান। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে কারাগারটির প্রায় সকল বন্দিই পালাতে সক্ষম হয়েছে। তবে মোট কতজন বন্দি ছিল তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তালেবান হামলার দায় স্বীকার করেছে। দলটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বন্দুকধারী ও আত্মঘাতি তিন বোমাহামলাকারী রাত ২টায় কারাগারটিতে হামলা চালিয়ে ৪০০ বন্দিকে মুক্ত করেছে। গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি বলেন, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আনুমানিক ১৫০ জন তালেবান।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

আফগান কারাগারে তালেবান হামলা, ৩৫২ বন্দি মুক্ত

আপডেট সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫