ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত : প্রবাসী যুবক গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৪১ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত : প্রবাসী যুবক গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে লন্ডন প্রবাসী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার ভবের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে সৈয়দপুর আগুনকোনা গ্রামের আমির উদ্দিনের পুত্র লন্ডন প্রবাসী ইসলাম উদ্দিন স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করত।

মঙ্গলবার স্কুল ছুটির পর মেয়েটিকে জোরপূর্বক গাড়ি তোলার চেষ্টা করলে মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিবারের লোকজনকে বিষয়টি জানালে রাতে পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট আসেন।

ইউএনও বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে দায়িত্ব দিলে পুলিশ ইসলাম উদ্দিন নামের যুক্তরাজ্য প্রবাসী যুবককে রাতেই গ্রেফতার করে।

স্কুল ছাত্রীর বাবা মল্লিক সালেহ আহমদ জানান, গ্রেফতারকৃত যুবক বেশকিছুদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। মঙ্গলবার তাকে অপহরণের চেষ্টা করলে বিষয়টি আমি প্রশাসনকে জানালে পুলিশ কে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরসালিন জানান, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত : প্রবাসী যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭