মঠবাড়িয়া থা’নার ৫ নং ওয়ার্ডের বহেরাতলা রোডে শো’কে স্ত’ব্ধ এলাকাবাসী। গত ২১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে নি’খোঁ’জ হওয়া ১৭ বছর বয়সী মোঃ হৃদয় হোসেনের রহ’স্যময় হ’ত্যাকা’ণ্ড ঘিরে এলাকায় চাঞ্চ’ল্যের সৃষ্টি হয়েছে।
মোঃ হৃদয় হোসেন, যিনি একজন অটো রিকশা চালক ছিলেন, তার লা’শ ২৩ অক্টোবর সন্ধ্যা ৭:১০ ঘটিকার সময় বহেরাতলা রোডের পশ্চিম পাশে খালের পাড় থেকে বস্তা ভর্তি অবস্থায় উ’দ্ধার করা হয়। জানা গেছে, হৃদয়কে অ’জ্ঞা’তনামা দু’ষ্কৃতকা’রীরা পরিকল্পিতভাবে জ’বাই করে হ’ত্যা করেছে। প্রাথমিক ত’দ’ন্তে ধারণা করা হচ্ছে, নি’হতের অটো রিকশাটি চু’রি করে নেওয়ার উদ্দেশ্যেই এই নি’র্মম অ’প’রাধ ঘটানো হয়েছে।
নি’হতের পিতা মোঃ আলমগীর হোসেন গ্রাম কবুতর খালির বাসিন্দা। মঠবাড়িয়া থা’নায় এ ঘটনায় ২২ অক্টোবর জি’ডি নং-১০৪৫ দা’য়ের করা হয়েছে এবং ত’দন্ত চলছে।
স্থানীয়রা এই নৃ’শংস হ’ত্যাকা’ণ্ডের দ্রুত বি’চার দা’বি করেছেন এবং পু”লি’শকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনু’রোধ জানিয়েছেন। মঠবাড়িয়া থা’না পু’লিশ ঘটনার সঠিক কারণ উদ’ঘাটনে কাজ করছে।












