ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৫৮ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি
বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সোমবার রাতে ঢাকার মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম বক্স দুদু এই তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগঠনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুও।

জামিরের রায়ের প্রতিবাদে খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে রবিবার থেকে। এখন তা চলবে দেশ জুড়ে।

প্রসঙ্গত, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ আদালত। এই রায়ের প্রতিবাদে রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট

আপডেট সময় : ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭