ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিয়ে করলেন সুমাইয়া শিমু

বিনোদন প্রতিনিধি,
779
বিয়ে করলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী সুমাইয়া শিমু। গতকাল তার বিয়ে সম্পন্ন হয় রাজধানীর হোটেল আমারই’তে। বরের নাম নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালে কাজ করেন। তিনি দায়িত্ব পালন করছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হিসেবে। শিমু জানান, পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে।
উল্লেখ্য, রোজার ঈদের পরদিনই আংটি বদল হয়েছে শিমু-নজরুলের। বুধবার ছিল গায়ে হলুদ। আজ তাদের বউভাত অনুষ্ঠান হবে নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে। সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি-বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করেছেন তিনি। নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

বিয়ে করলেন সুমাইয়া শিমু

আপডেট সময় : ০৭:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫