ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শাকিব খানের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার রাতে  আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে এক ফেসবুক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়ে দেন।

সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। এছাড়াও গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন; এতে সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম  উদ্দিন।

তবে সিনেমাটি প্রসঙ্গে তেমন বিস্তারিত কিছু জানাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। বলে রাখা ভালো, এই নির্মাতা আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্ট, টিভিসি ও ডকুফিল্ম নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেছেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

শাকিব খানের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত

আপডেট সময় : ০৬:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫