ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৭০ বছর বয়সে বিয়ের পিড়িতে গুগল সিইওর শ্বশুর

1383
ভারতের নাগরিক সুন্দর পিচাই গুগলের সিইও হয়ে কিছুদিন আগেই সংবাদমাধ্যমের আলোচনায় এসেছিলেন। নিঃসন্দেহে মেধার জোরেই শীর্ষ প্রতিষ্ঠানের শীর্ষ স্থানে যায়গা করে নিয়েছেন। তবে এবার ফের খবরে এলেন তিনি তার ৭০ বছরের শ্বশুরের সৌজন্যে।

৭০ বছর বয়সী ওলারাম ফের নতুন করে ঘর বেঁধেছেন। বিয়ে করেছেন মাধুরী শর্মা (৬৫) নামে একজনকে। এই ওলারামের মেয়ে অঞ্জলির সঙ্গেই বিয়ে হয়েছে সুন্দর পিচাইয়ের।

গত ২৩ সেপ্টেম্বর পারিবারিক রীতি মেনে কোটার সরকারি পলিটেকনিক কলেজের অবসরপ্রাপ্ত কর্মী ওলারাম মুম্বাইয়েই বিয়ে সেরেছেন। বেশ কিছুদিন আগে তার স্ত্রী মারা যান। যাকে বিয়ে করেছেন, সেই মাধুরী দেবীরও স্বামী মারা গিয়েছেন।

এত বেশি বয়সে হঠাৎ কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নে ওলারাম জানিয়েছেন, প্রত্যেকেরই নিজের ইচ্ছেমতো জীবনে বেঁচে থাকার অধিকার রয়েছে। সেইমতো তিনিও নিজের ইচ্ছায় এই বিয়ে করেছেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

৭০ বছর বয়সে বিয়ের পিড়িতে গুগল সিইওর শ্বশুর

আপডেট সময় : ১০:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫