ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার তাসনিম

নিউজ ডেস্ক:: যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাঈদা মুনা তাসনিম। এই দায়িত্বে তিনি নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বপালন করে আসছিলেন।এছাড়াও তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্বপালন করেছেন।তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্বপালন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।বিসিএস একাদশ ব্যাচের সাঈদা মুনা তাসনিম ১৯৯৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার তাসনিম

আপডেট সময় : ০৪:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮