ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বুধবার বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

নিউজ ডেস্ক:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা।

খালেদা জিয়াসহ তিন আসামির আপিল এবং দুদকের একটি রিভিশন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণেই এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়ানোর প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) কর্মবিরতি পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

বুধবার বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

আপডেট সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮