ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ইয়াবা ও গাজাসহ আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা ও গাঁজাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে বগুড়া আর্মড পুলিশ ব্যাটিলিয়নের (এপিবিএন) একটি বিশেষ টিম কাজিপুরের সোনামুখী ইউনিয়ন পরিষদ ভবন অভিযান চালিয়ে ২২৫ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাজাসহ দুইজনকে আটক করেন।

আটক উজ্জল কুমার ভৌমিক (৪৫) কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য এবং তার সহযোগী বাবু (২৫) পাঁচগাছী গ্রামের আব্দুল বারিকের ছেলে। পরে তাদেরকে কাজিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি শামসুজ্জোহার নেতৃত্বে বগুড়া আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) একটি বিমেষ টিম সোনামুখী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায়। এ সময় পরিষদের দ্বিতীয় তলা ভবন থেকে ২২৫ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উজ্জল কুমার ভৌমিক ও বাবুকে আটক করেন। পরে এবিপিএন সদস্যরা দুইজনকেই কাজিপুর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় আমর্ড ব্যাটেলিয়নের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন।1445597644_12179522_515981408565102_1821012980_n-696x486

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

সিরাজগঞ্জে ইয়াবা ও গাজাসহ আ’লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫