ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ইসি’র ১০ কর্মকর্তাকে হত্যার হুমকি

2030
নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে গুলি করার হুমকি দেয়া হয়েছে। ফোনে চাঁদা দাবি করে বলা হয়, টাকা না দিলে তাঁদের গুলি করা হবে। অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, উপসচিব আব্দুল ওয়াদুদ ও জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজুসহ ১০জন উর্ধতন কর্মকর্তাকে হুমকি দেয়া হয়। জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে ফোনে চাঁদা দাবি করে তাঁকে গুলি করার হুমকি দেয়া হয়। এতে দুজন ব্যক্তি জড়িত বলে তিনি দাবি করেন। তাঁকে ছাড়াও আরও ১০ জনকে একই ধরনের হুমকি দেয়া হয়। হুমকিদাতা ০১৯৯১৭৬০৭১৭ এই নম্বর থেকে ফোন করে। হুমকিদাতাদের একজন নিজেকে পেটকাটা বাবু ও অপরজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে দাবি করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে জানান জনসংযোগ পরিচালক।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

ইসি’র ১০ কর্মকর্তাকে হত্যার হুমকি

আপডেট সময় : ১১:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫