ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বরিশাল মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

2054
ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাখায়াত হোসেন পিপিএম বলেন, ১৯শে অক্টোবর আল ইমরানকে সভাপতি ও মো. তুহিনকে সাধারণ সম্পাদক করে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে সভাপতি প্রার্থী অনুপ সরকারের অনুসারীরা কমিটি ঘোষণায় প্রতিবাদ জানিয়ে আসছিল। যার ধারাবাহিকতায় আজ দুপুরে উভয় পক্ষ ক্যাম্পাসে মিছিল বের করলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হক জানান, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে ১, ২ এবং ৩ নং হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তিন হোস্টেলের শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

বরিশাল মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫