ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

লন্ডনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বৃটেনের নদী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

লন্ডন অফিসঃ লন্ডনে বাংলাদেশ ও বৃটেনের নদী বিষয়ক একটি দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামি ২০ ও ২১ মে। ২ ফেব্রয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্যা রিভার অফ বাংলাদেশ এন্ড ব্রিটেন ICRBB 2017 আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ব্রিটেন ও বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ মূল প্রতিপাদ্য হিসেবে থাকবে সুন্দরবন। সম্মেলনে নদী ও পরিবেশ বিষয়ক জাতীয় ও আন্তর্জাতীক গবেষকরা অংশগ্রহণ করবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক জহিরুল হক শাকিলের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রব দেওয়ান সৈয়দ। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ICRBB 2017 এর আহবায়ক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ও ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, লন্ডন ওয়াটার কিপারের থিও থমাস, ড. হাসনীন চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

লন্ডনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বৃটেনের নদী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭