ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সরকারি কর্ম কমিশনে আরও ৬ সদস্য নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
নিয়োগ প্রক্রিয়ায় গতি ফেরাতে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও ছয়জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন। এর আগে দুই ধাপে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

সরকারি কর্ম কমিশনে আরও ৬ সদস্য নিয়োগ

আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫