ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা ডা. রফিকুল কবির লাবু বহিষ্কৃত

স্বপ্ন বাংলা নিউজ টিভি

বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডা. রফিকুল কবির লাবুকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার কার্যকর করা হয়।

বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার পর কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, বহিষ্কৃত কোনো নেতা যেন ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিশেষ করে পিরোজপুর জেলা বিএনপি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। দলীয় সূত্রে জানা যায়, এই জেলার কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা আওয়ামী লীগের অর্থায়নে বিএনপির নাম ব্যবহার করে সংগঠন চালিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা পিরোজপুর জেলা বিএনপির কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই নজরদারিতে রেখেছেন।
গুঞ্জন রয়েছে, শিগগিরই পিরোজপুর জেলা বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতার নাম কেন্দ্রীয় বহিষ্কারের তালিকায় যুক্ত হতে পারে।

দলীয় আদর্শ বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষার্থে বিএনপির এমন কঠোর অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁরা মনে করেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এই ধরনের পদক্ষেপ দলকে আরও সংগঠিত করতে সহায়তা করবে।

(স্বপ্ন বাংলা নিউজ টিভি)

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা ডা. রফিকুল কবির লাবু বহিষ্কৃত

আপডেট সময় : ০১:০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫