ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার যোগদানের শুরু থেকেই তার দক্ষতা, সততা ও মানবিকতা দিয়ে বদলে দিয়েছেন উপজেলার প্রশাসনিক চিত্র। সরকারি অনুদান সঠিকভাবে বণ্টনের মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী পরিবারগুলোকে চাল বিতরণের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন – প্রশাসন মানুষের জন্য, মানবতার জন্য।
এছাড়া পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে তিনি ভাণ্ডারিয়া পৌরসভায় বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ ও সৌন্দর্য বর্ধন কমিটির সভার আয়োজন করেন। নিরাপত্তার স্বার্থে বাসস্ট্যান্ড এলাকায় নাইটগার্ড নিয়োগ, সব ধরনের অস্থায়ী পার্কিং নিষিদ্ধ করার পদক্ষেপও গ্রহণ করা হয়।
তার উদ্যোগে আরও যেসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে তা হলো:
টিউবওয়েল বিতরণ
রাস্তা-ঘাট মেরামতের নির্দেশ প্রদান
প্রতিবন্ধী সেবা ও সহায়ক সামগ্রী বিতরণ
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন
পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ
বজ্রপাত ব্যবস্থাপনায় জরুরি সভা ও জনসচেতনতা কার্যক্রম
জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির নির্দেশনা
এই সব কাজই তাকে উপজেলাবাসীর কাছে একজন সৎ, নিষ্ঠাবান এবং মানবিক প্রশাসক হিসেবে তুলে ধরেছে। সাধারণ মানুষের মুখে মুখে তার প্রশংসা ছড়িয়ে পড়েছে।
যেখানে একজন নির্বাহী অফিসার তার দায়িত্ব সততা, নিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ দিয়ে পালন করেন, সেখানে একটি উপজেলার চিত্র বদলে যাওয়া অসম্ভব কিছু নয়। তারই উজ্জ্বল উদাহরণ রেহেনা আক্তার।
ভাণ্ডারিয়ায় এর আগেও অনেক ইউএনও দায়িত্ব পালন করেছেন, কিন্তু রেহেনা আক্তার তার নিরলস ও নিষ্ঠাবান কর্মকাণ্ডের মাধ্যমে ভাণ্ডারিয়া উপজেলাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন।
শেষ পর্যন্ত কি তিনি এই অর্জিত ভালোবাসা ও প্রশংসা ধরে রাখতে পারবেন? সেই প্রশ্ন থাকলেও, জনগণের প্রত্যাশা – যতদিন তিনি থাকবেন, মানবিকতা ও সততার সাথে কাজ করে যাবেন।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
ভাণ্ডারিয়া প্রতিনিধি – ছনিয়া আক্তার











