পিরোজপুর প্রতিনিধি | স্বপ্ন বাংলা নিউজ টিভি
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহমুদ হোসেনের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। ভান্ডারিয়া উপজেলার জিয়া মাঠে অনুষ্ঠিত এ জনসভায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জিয়া মাঠে জড়ো হতে থাকেন। মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামায় ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জনাব মাহমুদ হোসেন বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই।
পিরোজপুর-২ আসনের উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।” তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার বক্তব্যের মধ্য দিয়েই আজকের বিশাল জনসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভা
পিরোজপুর-২ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীর অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের বিশাল জনসভা, জনসমুদ্রে রূপ নেয়
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১০:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ২৫৭ বার পড়া হয়েছে











