পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য Ahmad Sohail Monjur।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, সাবেক ভান্ডারিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভান্ডারিয়ার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং স্থানীয় জনগণ এর সুফল ভোগ করবে।
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
ভান্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মন্জুর
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৭:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ২৮৫ বার পড়া হয়েছে











