ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী খোকন হাওলাদারকে ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হু,মকির অভিযোগ, থানায় জিডির প্রস্তুতি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের প্রবাসী খোকন হাওলাদারকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই ইউনিয়নের বাবু তালুকদার নাম ব্যবহারকারী একটি ফেসবুক আইডি থেকে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও অশালীন ভাষায় হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী খোকন হাওলাদার স্বপ্ন বাংলা নিউজ টিভিকে জানান, দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া এবং পূর্বের ব্যক্তিগত বিরোধের জের ধরে তাকে লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
খোকন হাওলাদারের দেওয়া তথ্য ও মেসেঞ্জারের স্ক্রিনশট অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তাকে উদ্দেশ্য করে লিখেছেন, “তুই দেশে আসলে দাফনের সাদা কাপড় কিনবি না, আমি তোকে কেটে টুকরো টুকরো করে নিজ হাতে সাদা কাপড় পরাবো।” এছাড়াও বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খোকন হাওলাদার ইতোমধ্যে তার ফেসবুক আইডিতে স্ক্রিনশটসহ একটি পোস্ট করেছেন। তিনি জানান, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত বাবু তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
স্বপ্ন বাংলা নিউজ টিভি বিষয়টির পরবর্তী অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রবাসী খোকন হাওলাদারকে ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হু,মকির অভিযোগ, থানায় জিডির প্রস্তুতি

আপডেট সময় : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬