বিশেষ প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার
বরিশালে আগামী ১৩ জুলাই অনুষ্ঠিতব্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে প্র’শাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে বরিশাল জেলা প্র’শাসকের কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্র’শাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অংশ নেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্র’শাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশালের জেলা প্র’শাসক মো. মামুন খন্দকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সফরকে কেন্দ্র করে নি’রাপত্তা, যাতায়াত, জনসমাগম ব্যবস্থাপনা, অনুষ্ঠানস্থলের প্রস্তুতি এবং সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভা সূত্রে জানা গেছে, বরিশালে সফর উপলক্ষে প্র’শাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে, যাতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
তথ্য সূত্র: বরিশাল সিটি কর্পোরেশন











