*ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি | স্বপ্ন বাংলা নিউজ টিভি*
পল্লীবন্ধু ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি *হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃ’ত্যুবা’র্ষিকী* উপলক্ষে গ’ভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক *মোঃ খলিলুর রহমান খলিল*।
রোববার ১৪ জুলাই পল্লীবন্ধুর স্মরণে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এরশাদের আদর্শ ও নীতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
খলিলুর রহমান খলিল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি দলীয় আদর্শ লালন করে আসছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, “পল্লীবন্ধুর নয় বছরের শা’সনামল ছিল সুশাসন, উন্নয়ন ও দু’র্নীতিমুক্ত বাংলাদেশের প্রতীক। আজকের দিনে এরশাদকে বাংলাদেশের মানুষের বেশি প্রয়োজন। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের তার ভাইয়ের দেখানো আদর্শকে সামনে রেখেই জনগণের কল্যাণে রাজনীতি পরিচালনা করছেন।”
তিনি বলেন, রাজনীতিতে প্রতিহিং’সা নয়, সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণই হওয়া উচিত মূল লক্ষ্য। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ইতিবাচক রাজনীতির চর্চা করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রু’হের মাগ’ফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
*সম্পাদনা: স্বপ্ন বাংলা নিউজ টিভি ডেস্ক*
পল্লীবন্ধু এরশাদের ৭ম মৃ’ত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১০:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- ১৬৪ বার পড়া হয়েছে











