ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এ বছর একুশে পদক পাচ্ছেন যারা

এ বছর একুশে পদক পাচ্ছেন যারা

একুশে পদক
বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দিচ্ছে সরকার।
রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে।
ভাষা আন্দোলনে অবদান রাখায় এবার একুশে পদক পাচ্ছেন ভাষাসৈনিক অধ্যাপক শরিফা খাতুন।
এছাড়া শিল্পকলায় (সঙ্গীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম, শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্য) সৈয়দ আব্দুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী, ভাষা ও সাহিত্যে সুকুমার বড়ুয়া এবং শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা মনোনীত হয়েছেন একুশে পদকের জন্য।
আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

এ বছর একুশে পদক পাচ্ছেন যারা

আপডেট সময় : ০৩:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭