ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি যতই ফাল পারুক না কেন আগামী নির্বাচনে তাদের অংশ নিতেই হবে: এরশাদ

রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি যতই ফাল পারুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নিতেই হবে। তারা ওই নির্বাচনে অংশ নিতে বাধ্য। কারণ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে, তখন দলের অস্তিত্ব থাকবে না।’

সোমবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে দেখা করে জোটবদ্ধভাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৪ দল আর বিএনপি ২০ দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করলে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করলে দোষের কী।’ অচিরেই জোটের ঘোষণা দেওয়া হবে বলে ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যে সব দলের শক্তি আর সামর্থ্য আছে সেই সব দলকে আমরা সঙ্গে নেব।’

তিনি বলেন, ‘আসন্ন গাইবান্ধা জেলার সুন্দরগজ্ঞ আসনে উপ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। সেখানে জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে। আশা করছি ওই আসনে জাপা প্রার্থী জয়ী হবে।’

এরশাদ বলেন, ‘বিএনপির স্বভাব হচ্ছে সব কিছুতেই বিরোধিতা করা। নুরুল হুদা মাত্র সিইসি হয়েছেন। তার কর্মকাণ্ড দেখে বোঝা যাবে তিনি নির্দলীয় ও নিরপেক্ষ কিনা। উনাকে সেই সুযোগ দেওয়া উচিত বলে জাতীয় পার্টি মনে করে। সে জন্য তার নিয়োগকে জাপা স্বাগত জানিয়েছে। আমরা আশা করি তিনি সুষ্টু নির্বাচন জাতিকে উপহার দেবেন।’

এ সময় তার ছোট ভাই জিএম কাদের, জেলা জাপা সভাপতি মোফাজ্জল হোসেন, মহানগর সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বিএনপি যতই ফাল পারুক না কেন আগামী নির্বাচনে তাদের অংশ নিতেই হবে: এরশাদ

আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭