ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পাকিস্তানে বহু শিশুকে যৌন নিপীড়নের এক কেলেঙ্কারি

স্টাফ রিপোর্টার,
382
পাকিস্তানে বহু শিশুকে যৌন নিপীড়নের সাথে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শত শত শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে এমন খবর বের হবার পর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এ ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, শিশুদেরকে যৌন নিপীড়ন করবার ভিডিও ধারণ করতো একটি চক্র এবং পরে ওই ভিডিওগুলো দেখিয়ে তাদের পিতা-মাতাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা হত।

কাসুর শহরের কাছে একটি গ্রামকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে এই নিপীড়নের ঘটনা ঘটে আসছিল।

গত সপ্তায় কাসুরে এমন নিপীড়নের শিকার কয়েকটি শিশুর পরিবারের সদস্যরা তাদের অভিযোগ আমলে না নেয়ায় পুলিশের সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এতে কুড়ি জন আহত হয়।

খবরে বলা হচ্ছে, চক্রটির হাতে অন্তত ২৮০টি শিশু নিপীড়িত হয়েছে এবং শত শত ভিডিও তৈরি করা হয়েছে।

ভিডিওতে শিশুদেরকে একে অপরের সাথে যৌন সঙ্গমে বাধ্য করতে দেখা গেছে।

এদের বেশীরভাগেরই বয়েস ১৪ বছরের কম।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

পাকিস্তানে বহু শিশুকে যৌন নিপীড়নের এক কেলেঙ্কারি

আপডেট সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫