ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

‘যথাসময়ে নির্বাচন দেবেন শেখ হাসিনা’

স্টাফ রিপোর্টার,
393
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভাল চলছে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক বলে কোন কিছু নেই। তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোন সুযোগ নেই। সম্ভাবনা নেই মধ্যবর্তী নির্বাচনেরও। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালো চলছে। শেখ হাসিনা যথাসময়ে নির্বাচন দেবেন। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের শাখা ছাত্রলীগ ওই সেমিনারের আয়োজন করে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

‘যথাসময়ে নির্বাচন দেবেন শেখ হাসিনা’

আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫