ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রাজন হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

সিলেট প্রতিনিধি,
3
শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। আজ বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার কুমারগাঁওয়ের একটি গ্যারেজ থেকে ৮ই জুলাই ভ্যানগাড়ি চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রাজনকে। নির্যাতনকারীরা শিশুটির নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করেন। সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

রাজন হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

আপডেট সময় : ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫