ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কা সফর শেষ ধাওয়ানের

স্পোর্টস ডেস্ক,
506
ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য আরেক দুঃসংবাদ । ইনজুরির কারণে এবারের শ্রীলঙ্কা সফর শেষ শিখর ধাওয়ানের। ইনফর্ম এ ব্যাটসম্যান গলে সিরিজের প্রথম টেস্ট চলাকালে হাতে আঘাত পান। পরে পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় ধাওয়ানের আঘাত গুরুতর। সিরিজের দুই টেস্ট বাকি রেখেই স্বদেশে ফিরে যাচ্ছেন ভারতের এ ইনফর্ম ওপেনার। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুর তিন দিন লাগাম ছিল ভারতীয়দের হাতে। প্রথম ইনিংসে ১৩৭ রান করেন শিখর ধাওয়ান। তবে চতুর্থ দিন সকালের সেশনে ৬ উইকেট খুইয়ে শেষে হার দেখে সফরকারী ভারত।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীলঙ্কা সফর শেষ ধাওয়ানের

আপডেট সময় : ০৯:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫