ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিলো সহযোগীরা

স্টাফ রিপোর্টার,
513
চাঁদপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতরাতে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ ঘটনা ঘটে। হাইমচর থানার ওসি ওয়ালী উল্যাহ জানিয়েছেন, রাতে জসিম ভূঁইয়া নামের এক মাদকবিক্রেতাকে ইয়াবাসহ আটকের পর থানায় নেয়ার পথে হামলার মুখে পড়ে পুলিশের দলটি। জসিমের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুলিশের একটি শটগান ছিনিয়ে নেয়। এসময় পুলিশ ফাঁকা গুলি করলে হামলাকারীরা হাতকড়া পরা অবস্থায় জসিমকে নিয়ে পালিয়ে যায়। ছিনিয়ে নেয়া শটগানটি পরে পরিত্যক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। আহত এসআই ইউনুস মিয়া, এএসআই আবুল কালাম, মো. আনোয়ার, মো. আজাদ ও কনস্টেবল মো. হালিম। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিলো সহযোগীরা

আপডেট সময় : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫