ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৩৯৩ রানে অলআউট ভারত

খেলাধুলা প্রতিনিধি,

Sri Lanka India Cricket
Sri Lanka India Cricket

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৯৩ রানে অলআউট হয়েছে ভারত।

৬ উইকেটে ৩১৯ রান নিয়ে কলম্বোর পি সারা ওভালে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু ৭৪ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় সফরকারীরা।

১৯ রান নিয়ে দিন শুরু করা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ৫৬ রান করে আউট হন। এ ছাড়া অমিত মিশ্র করেন ২৪ রান। অষ্টম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন সাহা-মিশ্র।

ভারতের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন প্রথম দিন আউট হওয়া লোকেশ রাহুল। এ ছাড়া অধিনায়ক বিরাট কোহলি ৭৮ ও রোহিত শর্মা ৭৯ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ৮১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। এ ছাড়া ধাম্মিকা প্রসাদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুশমান্থা চামেরার ঝুলিতে দুইটি করে উইকেট জমা পড়ে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

৩৯৩ রানে অলআউট ভারত

আপডেট সময় : ০৩:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫