ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছরের ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার,
722
কুমিল্লার বরুড়া উপজেলার জয়াগ গ্রামে ১৫ বছর বয়সী ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রব (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ পড়তে বলায় বাবা আবদুর রবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় জুয়েল। একপর্যায়ে সে তার বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নিহতের অন্য ছেলে জয়নাল আবেদীন মামলা করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত জুয়েলকে আটক করা যায়নি।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

১৫ বছরের ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় : ০৮:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫