ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যা!

স্টাফ রিপোর্টার,
724
ঝিনাইদহের সদর উপজেলার কানুহরপুর গ্রাম থেকে জুথী বেগম ( ১৮ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, প্রায় চার বছর আগে একই গ্রামের রুবেল নামে এক গাড়ি চালকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা এক লাখ টাকা যৌতুকের দাবিতে জুথীর ওপর নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর থেকেই জুথীর স্বামী ও শ্বাশুরি পলাতক রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

ঝিনাইদহে যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যা!

আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫