ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১ লাখ ৩৫ হাজার সৌদি ও প্রবাসীকে হজের অনুমতি, সংখ্যা বাড়বে

স্টাফ রিপোর্টার,
761
সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীসহ ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ এ পর্যন্ত পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা নিবন্ধিত হয়েছেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব হুসেইন আল-শরীফ বলেছেন, মন্ত্রণালয়ের ই-পোর্টালে আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের হাজীদের নিবন্ধন চলবে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। তিনি বলেছেন, হজ পালনের জন্য ২ লাখ অনুমতি প্রদানের পর সৌদি আরবে বসবাসকারী হাজীদের নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। হাজীরা যাতে শান্তি ও স্বস্তির সঙ্গে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে স্থানীয় সব হজ-প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন হুসেইন আল-শরীফ।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

১ লাখ ৩৫ হাজার সৌদি ও প্রবাসীকে হজের অনুমতি, সংখ্যা বাড়বে

আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫