ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ধুয়ে গেলো আড়াই সেশন

খেলাধুলা প্রতিনিধি,
771
শ্রীলঙ্কা-ভারত সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন খেলা হলো মাত্র ১৫ ওভার। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার দিনের প্রথম ঘণ্টার খেলা শেষে নামে বৃষ্টি। এ সময় ভারতের সংগ্রহ ছিল ৫০/২। টানা বৃষ্টিতে আর খেলা শুরুর করা যায়নি। এতে নির্ধারিত সময়ের একঘণ্টা আগে মাঠ দেখে দিনের সমাপ্তি ঘোষণা করেন ম্যাচের আম্পায়াররা। টস হেরে আগে ব্যাটিংয়ের শুরুতেই বিপদে পড়ে সফরকারী ভারত। ১৪ রানের মধ্যে তারা খোয়ায় দ্বিতীয় ম্যাচের দুই সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (২) ও আজিঙ্কা রাহানের উইকেট (৮) । দিনশেষে চেতেশ্বর পুজারা ১৯ ও কোহলি ১৪ রানে অপরাজিত। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা ৬৩ রানে এবং পরে ভারত ২৭৮ রানে জয় কুড়ায়।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

বৃষ্টিতে ধুয়ে গেলো আড়াই সেশন

আপডেট সময় : ১০:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫