ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৭৫০ সিরীয় শরণার্থী নেবে নিউজিল্যান্ড

1014
আগামী তিন বছরে ৭৫০ জন সিরীয় শরণার্থীকে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। ইউরোপে মানবিক সংকট মোকাবেলায় সাড়া দানের জন্য ব্যাপক চাপ আসার প্রেক্ষাপটে সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটি।

অভিবাসন মন্ত্রী মাইকেল উডহাউস বলেন, সরকারের বিদ্যমান কোটার আওতায় সিরীয়দেরকে ১৫০টি স্থানে যাওয়ার প্রস্তাব দেয়া হবে। এছাড়া একটি বিশেষ জরুরি কর্মসূচির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আরো ৬০০ লোককে গ্রহণ করা হবে।

অভিবাসী নেয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য একটি কোটা নির্ধারিত আছে। চলমান কোটা অনুযায়ী দেশটিকে ৭৫০ জন অভিবাসীকে নিতে হবে। ১৯৮৭ সালের পর এ কোটা আর বাড়েনি।

উডহাউস বলেন, সিরিয়া ও ইউরোপে বর্তমানে যে মানবিক সংকট চলছে তা নিয়ে নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষের মতো সরকারও খুবই উদ্বিগ্ন। সিরিয়া ও ইউরোপে সম্প্রতি মানবিক সংকট আরো জোরালো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

৭৫০ সিরীয় শরণার্থী নেবে নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫