ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রামপুরায় গৃহবধূকে গণধর্ষণ

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

319
রাজধানীর রামপুরার ১৯ বছর বয়সী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে রামপুরা বাসস্ট্যান্ডের কাছ থেকে তিন তরুণ গৃহবধূকে অপহরন করে। পরে মোল্লাাবাড়ি জামতলা বস্তির এক বাড়ি আটকে রেখে দুপুর ১ টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।এক পর্যায় অনেক কষ্টে গৃহবধূ সেখান থেকে পালিয়ে এসে এই গৃহবধূ তার ফুফুকে সব খুলে বলেন। এই ঘটনায় রামপুরা থানায় মামলা হলে ইমরান নামের এক যুবককে আটক করে পুলিশ। রামপুরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আবদুর রশীদ জানান, প্রায় ৭ মাস আগে ইমরান হোসেন কাজল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। তিনি সবুজবাগ এলাকায় ভাড়া থাকতেন। বিয়ের দুই মাস পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি রংপুর গেলে ইমরানের বাবা-মা তাদের বিয়ে মেনে নিতে অস্বীকার করেন। পরে শ্বশুর বাড়ি থাকতে না পেরে ওই গৃহবধূ ঢাকায় ফিরে এসে পূর্ব রামপুরায় তার ফুফুর বাসায় ওঠেন। তিনি জানান, শ্বশুর-শাশুড়ী বিয়ে মেনে না নিলেও ইমরানের সঙ্গে তার সম্পর্ক ঠিক ছিল। ইমরান প্রায়ই রংপুর থেকে ঢাকায় এসে স্ত্রীর সঙ্গে বসবাস করতন। ঘটনার দিন ইমরানের রংপুর থেকে ঢাকা আসার কথা ছিল। সকাল ৮টার দিকে স্বামীকে বাসস্ট্যান্ড থেকে আনতে গেলে রামপুরার ইমরান নামের আরেক যুবকসহ অজ্ঞাত আরও দুজন গৃহবধূকে মুখ বেঁধে অপহরণ করে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

রামপুরায় গৃহবধূকে গণধর্ষণ

আপডেট সময় : ০৯:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫