ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিতদের শিশুদের জন্য কনসার্টে সাবিনা ও আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক |

সুবিধাবঞ্চিতদের শিশুদের জন্য তহবিল সংগ্রহের কনসার্টে অংশ নিতে যাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও এলআরবি ব্যান্ডের সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন শুরু হবে।

কনসার্টে সাবিনা ইয়াসমিন ও আইয়ুব বাচ্চু ছাড়াও অংশ নেবেন অভিনেত্রী ববিতা, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, হায়দার হোসেন, বেনুকা ইনস্টিটিউট অব আর্টস, ইউনিভার্সিটি অব ভ্যান্ডারবিল্টের বক্তা লরা চৌধুরী ও দশ সদস্যের বাদ্যযন্ত্র শিল্পী।

ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) এ আয়োজনে সহযোগিতা করছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড (আইপিডিসি)। দুঃস্থ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিসিআই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ সংগঠনটি।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সুবিধাবঞ্চিতদের শিশুদের জন্য কনসার্টে সাবিনা ও আইয়ুব বাচ্চু

আপডেট সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭