ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া পৌরসভার প্রথম মেয়র জনাব মাহিবুল হোসেন মাহিম বলেছেন,
অন্যায়, অনিয়ম ও অপ’কর্মের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তিনি কখনো প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।
তিনি বলেন, “আমার কাছ থেকে টাকা নিয়ে কেউ নে’শা করবে, জু’য়া খেলবে কিংবা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবে—এ ধরনের কর্মী আমার প্রয়োজন নেই।
যারা সমাজবিরো’ধী কর্মকাণ্ডে জড়িত, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতির প্রতিটি ধাপে নীতি, আদর্শ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি এবং কোনো অন্যায়কে আশ্রয়-প্রশ্রয়ও দিইনি।”
মাহিবুল হোসেন মাহিম বলেন, “কেউ যদি অযৌক্তিক দাবি বা আবদার নিয়ে আমার কাছে আসে, আমি তা গ্রহণ করি না।
তবে কোনো ব্যক্তি যদি যৌক্তিক ও ন্যায্য দাবি নিয়ে আসে, আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তাকে সহযোগিতা করার চেষ্টা করি এবং কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে চাই না।”
তিনি আরও বলেন, “কোনো অযৌক্তিক আবদার পূরণ করতে না পারায় যদি কেউ রাগ বা অভি’মান করে, সেটি তার ব্যক্তিগত বিষয়।
কিন্তু নীতি ও আদর্শের প্রশ্নে আমি কখনো আপস করিনি, করবও না।
আমার রাজনীতি মানুষের কল্যাণ, সততা ও ন্যায়ের পক্ষে। তাই অন্যায়ের সঙ্গে কোনো আপস বা সমঝোতার সুযোগ নেই।”
”অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িতদের সাথে আমার কোনো সম্পর্ক নেই” — মাহিবুল হোসেন মাহিম
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- ৭৪ বার পড়া হয়েছে












