পিরোজপুরের ভান্ডারিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জয় (২০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত জয় (২০), পিতা—রতন হালদার। ঠিকানা—মেদিরাবাদ তারাবুনিয়া, ৭ নম্বর ওয়ার্ড, থানা—ভান্ডারিয়া, জেলা—পিরোজপুর।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুগলুল হাসানের দিকনির্দেশনায় এসআই হালিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর জয়কে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ভান্ডারিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
ভান্ডারিয়া প্রতিনিধি
ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ১ বার পড়া হয়েছে











