ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মানবতার সেবায় আবারও উদারতার দৃষ্টান্ত:  ফজলুল করিম মিঠু মিয়া

‎পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আবারও প্রশংসিত হলেন সমাজসেবক ফজলুল করিম মিঠু মিয়া। তাঁর উদ্যোগে ইউনিয়নের ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, শুধুমাত্র নির্ধারিত স্থানে বিতরণ না করে তাঁর প্রতিনিধিরা অটোরিকশায় করে প্রতিটি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে চাল পৌঁছে দেন। ফলে বয়স্ক, অসুস্থ ও কর্মক্ষমতাহীন মানুষও সহজেই এই সহায়তা গ্রহণ করতে সক্ষম হন।

এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলো ফজলুল করিম মিঠু মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের অনেকেই মনে করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

স্থানীয়দের ভাষ্য, ফজলুল করিম মিঠু মিয়ার ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবতার সেবায় তাঁর এমন উদ্যোগ এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মানবতার সেবায় আবারও উদারতার দৃষ্টান্ত:  ফজলুল করিম মিঠু মিয়া

আপডেট সময় : ০৯:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬