রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে নারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরা’পদ ও সম্মানজনক অনলাইন পরিবেশ তৈরির লক্ষ্যে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৭ দফা দাবি উত্থা’পন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রাকসুতে অংশগ্রহণকারী নারী প্রার্থীরা। তারা অভি’যোগ করেন, অনলাইনে নারীদের নিয়ে কুরু’চিপূর্ণ মন্তব্য, গু’জব ছড়ানো, চরিত্র হনন ও বানোয়াট তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশা’সনের পক্ষ থেকে কার্যকর কোনো সাইবার সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি।
নারী প্রার্থী তাসিন খান বলেন,
“বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মগুলিতে সুনির্দিষ্ট কোনো সাইবার নিরা’পত্তা নীতি নেই। নানা ফেসবুক পেজ, গ্রুপ, এমনকি মেসেঞ্জার চ্যাটেও নারীদের হেয় করা হয়। আমরা বারবার প্রশা’সনকে জানিয়েও কোনো ফল পাইনি।”
দাবিগুলো হলো:
1. সাইবার নিরা’পত্তা নীতি প্রণয়ন:
বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ সাইবার সুরক্ষা নীতি তৈরি করতে হবে, যেখানে অনলাইন আচরণবিধি, তথ্য যাচাই প্রক্রিয়া এবং শা’স্তিমূলক ব্যবস্থার ধারা থাকবে।
2. নারীবান্ধব ক্যাম্পাস অবকাঠামো:
পর্যাপ্ত সিসিটিভি, আলোকসজ্জা, নিরা’পত্তা টহল বৃদ্ধি এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরা’পদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
3. সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন:
অনলাইন হয়রা’নি, গু’জব ও সাইবার অপ’রাধ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টা কার্যকর একটি বিশেষ সেল গঠন করতে হবে, যেখানে নারী প্রতিনিধি, মনোবিজ্ঞানী ও আইটি বিশেষজ্ঞ থাকবে।
4. বট/ফেক আইডি নিয়ন্ত্রণ:
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপ ও পেজে সদস্য হবার আগে বিশ্ববিদ্যালয়-পরিচিতি যাচাই বাধ্যতামূলক করতে হবে। নিয়মিতভাবে বট ও ফেক আইডি শনাক্ত করে অপসারণ করতে হবে।
5. গোপ’নীয়তা রক্ষায় কঠোর নীতি:
ব্যক্তিগত ছবি, তথ্য বা ভিডিও অনুমতি ছাড়া প্রচার বা বিকৃতির বিরু’দ্ধে শা’স্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের উপর নজরদারি টুল বা সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
6. ডিজিটাল নিরা’পত্তা প্রশিক্ষণ:
অনলাইন নিরাপত্তা, গু’জব যাচাই ও হয়রা’নি প্রতি’রোধ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে। একইসাথে স্থানীয় জনগোষ্ঠীকেও সচেতন করতে হবে।
7. ভেরিফায়েড অফিসিয়াল চ্যানেল চালু:
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, হল ও প্রশা’সনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া চ্যানেল চালু করতে হবে এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
নারী প্রার্থীরা আরও বলেন, এসব দাবি রাকসু নির্বাচনের অংশ হিসেবে নয়, বরং দীর্ঘদিনের নিরা’পত্তাহীনতা ও অনলাইন সহিংসতার বাস্ত’বতার প্রতিফলন। তারা বিশ্ববিদ্যালয় প্রশা’সনসহ সকল সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রতিবেদক:
স্বপ্ন বাংলা নিউজ টিভি |
রাজশাহী বিশ্ববিদ্যালয়
















