নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক ছাত্রদল নেতাকে হাত-পা ও মুখ বাঁ’ধা অ’চে’তন অবস্থায় উ’দ্ধা’র করেছে স্থানীয়রা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বড় কালিয়ান এলাকায় কেন্দুয়া–আঠারবাড়ী সড়কের পাশ থেকে তাঁকে উ’দ্ধা’র করা হয়।
জাহাঙ্গীর আলম গ’ন্ডা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি এবং মরিচপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নি’খোঁ’জ হন। পরে তাঁর মোবাইল ফোনও ব’ন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা খোঁ’জাখুঁ’জি শুরু করেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, বড় কালিয়ান এলাকায় সড়কের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে লোকজন জড়ো হন। কাছে গিয়ে দেখা যায়, তাঁর হাত-পা ও মুখ বাঁ’ধা, এবং তিনি অ’চেত’ন। পরে তাঁকে উ’দ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জাহাঙ্গীরের চাচাতো ভাই সাংবাদিকদের জানান, “সম্প্রতি গ’ন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দলীয় কোন্দল চলছে। জাহাঙ্গীরকে নিয়ে হু’ম’কিও দেওয়া হচ্ছিল। আমরা আ’শ’ঙ্কা করছি, পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে।”
এ বিষয়ে কেন্দুয়া থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও’সি) বলেন, “ঘটনাস্থলে পু’লি’শ পাঠানো হয়েছে। বিষয়টি ত’দ’ন্ত করে প্রয়োজনীয় আ’ই’নগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো কেউ এ ঘটনার দায় স্বী’কার করেনি।












