পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনের মধ্যে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতিতে তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে তিনি ব্যাপকভাবে পরিচিত ও সমাদৃত হন।
বর্তমানে অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই অর্জনে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নসহ সমগ্র পিরোজপুর জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
- স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগের এই পথচলা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দল ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।












