ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এবার জেন-জি বিক্ষোভে ফুঁসে উঠেছে পেরু

এবার জেন-জি বিক্ষোভে ফুঁসে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ার গ্যাস ছুড়েছে।

পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়।

গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে।

কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও প্রায় ৫০০ মানুষ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল। সেলেন আমাসিফুয়েন নামের আরও এক বিক্ষোভকারী বলেন, কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই… তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক এবং এক ক্যামেরাম্যান আইনশৃঙ্খলা বাহিনীর প্যালেটের আঘাতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। আগামী বছর তার মেয়াদ শেষ হবে। কিন্তু এরই মধ্যে দেশে চাঁদাবাজি ও সংগঠিত অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় জনঅসন্তোষ তৈরি হয়েছে।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই অনেক নাগরিক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখে। চলতি সপ্তাহে আইনসভা একটি আইন পাস করেছে যেখানে তরুণদের বেসরকারি পেনশন ফান্ডে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। যদিও অনেক তরুণ এখনো অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

এবার জেন-জি বিক্ষোভে ফুঁসে উঠেছে পেরু

আপডেট সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫