শো’ক সংবাদ:না ফেরার দেশে ঝালকাঠি জেলার আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম।
ঝালকাঠি প্রতিনিধি:
মোঃ ফাইমুল ইসলাম শাকি
( স্বপ্ন বাংলা নিউজ টিভি)
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সফল ব্যবসায়ী আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম আর আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অত্যন্ত জনপ্রিয় এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম ঝালকাঠি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসাথে তিনি ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর কর্মময় জীবনে তিনি ছিলেন একজন দৃঢ়চেতা সংগঠক ও সকল মহলের সুপরিচিত ও শ্রদ্ধেয় মুখ।
তাঁর মৃত্যুতে ঝালকাঠিবাসী হারালো একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি মানুষের জন্য কাজ করে গেছেন আমৃত্যু। সদর থানায় তাঁর নামে মামলা থাকা সত্ত্বেও জনসাধারণের কাছে তিনি পরিচিত ছিলেন একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে।
মরহুমের জানাজা নামাজের সময় ও স্থান পরবর্তী পোস্টে জানানো হবে।
স্বপ্ন বাংলা নিউজ টিভির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মোঃ ফাইমুল ইসলাম সাকি
প্রতিবেদক, স্বপ্ন বাংলা নিউজ টিভি












